শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি হয়েছে, দাবি অর্থমন্ত্রীর
এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হয়েছে।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি
বিচারপতি মো. হাবিবুল গনি এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আপিল বিভাগে নিয়োগের ফলে প্রধান বিচারপতিকে নিয়ে বর্তমানে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।





