সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। জানা গেছে, দিনের প্রথম কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখলে রেখেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হয়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে যান। এ সময় তাঁর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় পথচারীরা তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও হাত নেড়ে পথচারীদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের সম্মানি বিতরণ করা হয়।





