শাহজাহানপুরসহ রাজধানীর কয়েক এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রেললাইন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহক গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবেন। একই সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।