ফরিদপুরে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে একজনকে চাকুরি দিতে হবে : রুমন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলায় নিহত শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার (০৮ অক্টোবর, ২০২৪) দুপুরে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, “আমরা আজ শহীদ ও আহত পরিবারের বক্তব্য শুনতে এসেছি। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্যে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ৭১-এর পর এতো মানুষ কোনো আন্দলোনে প্রাণ দেন নাই।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ যারা দেশের দ্বিতীয় স্বাধীনতায় শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে একজনকে চাকুরি দিতে হবে। প্রতিটি জেলা ও উপজেলাতে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে হবে।”

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন নেওয়ার সিদ্ধান্ত স্থগিত

তিনি বলেন, “বিএনপি যদি কখনো সুযোগ পায় সকল শহীদ ও আহত পরিবারের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির, বিএনপি’র কেন্দ্রীয় নেতা নায়াব ইউসুফ, সেলটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।