সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাবে, হবে মামলাও: আইনমন্ত্রী
কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না, বরং তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরও পড়ুন: প্রবীণ বিএনপি নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন
আইনমন্ত্রী বলেন, সংবিধানে উল্লেখিত ১৩৩টি বিলের প্রত্যেকটি অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত ভাবে কাজ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক
সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতেও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান আইনমন্ত্রী।





