দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

Sanchoy Biswas
মো. মাসুদ বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

মির্জা ফখরুল বলেন, “যথাসময়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে; গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে।”

মন্ত্রী আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে, তাই আমি কাজ করার সুযোগ পেয়েছি।”

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনদিনের সরকারি সফরে নিজের নির্বাচনী এলাকায় এসেছেন মির্জা ফখরুল। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে তার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে মন্ত্রী ইএসডিওয়ের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন। এরপর শনিবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বিকেলে জেলা বিএনপির মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।