চব্বিশের গণঅভ্যুত্থান
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে নিহত ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শহীদদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছেন দলের নেতারা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: কনকচাঁপাকে নিয়ে মন্তব্য করা নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন
এ সময় উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি তারেক রহমান-এর পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
চব্বিশের গণআন্দোলনের সময় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত শহীদরা হলেন— গোলাম রব্বানী, আশিকুর রহমান, নূর আলম, রাশেদুল ইসলাম, রায়হানুল ইসলাম, সৈকত, মো. আব্দুল্লাহ আল তাহির, কামাল আহম্মেদ বিপুল, শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম শফি।
আরও পড়ুন: সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুঁই

এ মানবিক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান এবং মো. ফজলুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম পৌর বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এই আয়োজনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে এই রক্তের ঋণ আমরা জাতি হিসেবে কখনো ভুলব না।”





