নির্বাচনের তফসিল বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। সেই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে নির্ধারিত ব্যয়ের অনেক কমে নির্বাচন সেরেছেন তারেক রহমান: খরচ ২৩ লাখ টাকা

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। বিএনপি বরাবরই বলে এসেছে, নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

আরও পড়ুন: সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির