বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি জানালেন ডা. জাহিদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া এখনো সিসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

ডা. জাহিদ বলেন, “গত কয়েকদিন বেগম খালেদা জিয়ার অবস্থার তুলনায় এখন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজ তাকে একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।”

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ডা. জাহিদ দেশের মানুষকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যের আরও অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালাচ্ছেন।