ঢাকায় বিএনপির কেন্দ্রীয় জনসভা বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় পূর্বঘোষিত কেন্দ্রীয় নির্বাচনি জনসভা বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটির চেয়ারপারসন তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় বক্তব্য দেবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

আরও পড়ুন: দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

তিনি বলেন, বৃহস্পতিবার একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় জনসভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় সরাসরি বক্তব্য দেবেন। আপাতত রাজধানীতে কেন্দ্রীয় জনসভা আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে দলটি।

এ সময় ছাত্র রাজনীতিতেও নতুন সংযুক্তির ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। একই সঙ্গে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কয়েকজন ছাত্রনেতাও ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতা বিএনপির রাজনৈতিক লক্ষ্য নয়: মির্জা ফখরুল