ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে ভবিষ্যৎ সরকারে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকার বাড্ডায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

জনসভায় উপস্থিত হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। পরে বক্তব্যে তিনি তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলামকে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশের যাত্রাপথে নাহিদ ইসলাম নেতৃত্বের ককপিটে থাকবেন, আর প্রবীণরা সহযোগীর ভূমিকায় থাকবেন। তার ভাষায়, নাহিদদের হাত ধরেই দেশ সঠিক গন্তব্যে পৌঁছাবে এবং উন্নয়নের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এরপরই তিনি সরাসরি ঘোষণা দেন, জনগণের রায়ে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে। এই ঘোষণার পর জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।