কাইয়ুমের প্রার্থিতা বাতিলে নাহিদের আপিল সুপ্রিম কোর্টে শুনানি হয়নি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতায় আর কোনো আইনগত বাধা রইল না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেছিলেন। ওই আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ১০৫ নম্বর আইটেম হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও বিজ্ঞ আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত তা গ্রহণ করেননি।

আরও পড়ুন: ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী

এর আগে হাইকোর্ট বিভাগও নাহিদ ইসলামের দায়ের করা রিট আবেদন খারিজ করেন। সর্বশেষ আপিল বিভাগ আবেদন খারিজ করায় বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হলো। এতে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আরও পড়ুন: আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম