আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে জুলাই সনদে স্বাক্ষর করবে দলটি।
আরও পড়ুন: বাবা-মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপি এ সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান





