সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
আরও পড়ুন: জামায়াতে ইসলামী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ নেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।





