পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’

এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের একটি সাততলা ভবনের চারতলায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: নারী-পুরুষের ২০ দল নিয়ে শুরু হচ্ছে ডিএনসিসি কাপ, উদ্বোধন করলেন মন্ত্রী

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।