মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতির আদেশে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী আহমেদসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এর আগে, সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এমপিদের শপথ পড়ান। পরে দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।

নতুন উপদেষ্টাদের নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।