আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির
ছবিঃ সংগৃহীত
ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের কোনো মিল নেই এবং দেশ এখনো আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারেনি।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকার ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ আয়োজিত “বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান
তিনি আরও বলেন, সমাজ এখনো গোজামিলের মধ্যে চলছে এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা নেই। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “পাপ কাউকেই ছাড়ে না।”





