স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১২ মে) রাতে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল ভিপি সাদিক কায়েমের বিয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র স্পিকারের হাতে তুলে দেওয়া। পরে বিষয়টি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়।
আরও পড়ুন: বাজারে নীরব চাঁদাবাজি ও দোকান দখলদারিত্ব চলছে: জামায়াত আমির
পোস্টে উল্লেখ করা হয়, স্পিকার আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সাদিক কায়েমের নতুন জীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি তার ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: আপিল বিভাগে সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আইনি বাধা নেই





