প্রতিকূল আবহাওয়ায় মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ জুলাই) দলটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেখানে চলতি মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী পদযাত্রা আয়োজন করা হবে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

দলটির ভাষ্য অনুযায়ী, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ‘জুলাই পদযাত্রা’ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত।

এর আগে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে এক সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।