শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

কবর জিয়ারত শেষে তিনি বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ফাঁসির দড়িতে ঝুলতে তারা বাংলাদেশে ফিরে আসবে—এমনটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে না।

এ সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নির্বাচিত সরকারকে অস্থির করতে ষড়যন্ত্র চলছে: রিজভী