বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার যোগ দিলেন বিজেপিতে। সোমবার (৫ অক্টোবর) সাতসকালে বিজেপিতে যোগ দেন তিনি। রাজসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কোয়েল মল্লিককে বিজেপির প্রার্থী করার একদিন পর দলটিতে যোগ দিলেন এই অভিনেত্রী। বিজেপির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা ও সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে কোয়েল মল্লিক বলেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় নিজেকে যুক্ত করতেই আমার এই সিদ্ধান্ত। রাজ্যসভার প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ কোয়েল আরো বলেন, ‘বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরো কাজ আসুক।

পুরনো দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা এড়িয়ে তিনি জানান, প্রত্যেকটি দলই নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করে। তবে কাউকে ছোট না করে বলতে চাই, আমি এমন একটি রাজনৈতিক ভাবধারার সঙ্গে যুক্ত হয়েছি যা ইতিবাচক কাজের ওপর জোর দেয়। কোয়েল মল্লিককে মমতা ব্যানার্জি রাজ্যসভার প্রার্থী করেছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই, আরও একাধিক রাজ্যসভার সাংসদদের মতোই সেখান থেকে সরে যান এই অভিনেত্রী। 

আরও পড়ুন: আজ অভিনেত্রী মোনালিসার জন্মদিন


সূত্র: আনন্দবাজার 

আরও পড়ুন: চার বছর পর বিচ্ছেদ প্রীতম ও শাহতাজের