মুসলমানের দায়িত্ব বন্যার্তদের সাহায্য করা
পৃথিবীর নানা স্থানসহ বাংলাদেশে বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এ দেশে বন্যায় আক্রান্ত এলাকার মানুষেরা পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। এসময় অসংখ্য বানভাসি মানুষ খাদ্য-চিকিৎসা ও আশ্রয়ের অভাবে দুর্ভোগে দিন পার করে। এ ক্ষেত্রে একজন মুসলমানের সামাজিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, বন্যায় আক্রান্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসা ও তাদের প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করা। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে। আল্লাহ কেয়ামতের দিনে তার বিপদ দূর করে দেবেন। (আবু দাউদ: ৪৮৯৩)
অন্যের বিপদে পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। এতে আল্লাহ খুশি হন। আল্লাহ তায়ালা বলেন, যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে; ততক্ষণ আল্লাহ্ তার কল্যাণে রত থাকবেন। (সহিহ তারগিব ওয়াত তাহরিব: ৬৯)
আরও পড়ুন: পবিত্র আশুরা আজ
বন্যার পানিতে আবদ্ধ অভুক্তদের জন্য আহারের ব্যবস্থা করা সামর্থবানদের কর্তব্য। আর আল্লাহকে ভালোবেসে এসব কাজ করতে হবে। আল্লাহ বলেন, আর তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণে মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাবার খাওয়ান। (সুরা আল-ইনসান: ৮)
বন্যা কবলিত এলাকায় অসুস্থ হয়ে পড়াদের সুচিকিৎসা নিশ্চিত করা অবশ্য কর্তব্য। এর প্রতি গুরুত্ব প্রদান করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি
অর্থাৎ তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা করো এবং কষ্টে পতিতকে উদ্ধার করো। (সহিহ বুখারি: ৫৬৪৯)
বন্যার পানিতে ঘর-বাড়ি ডুবে গিয়ে অনেকে আশ্রয়হীন হয়ে পড়েন। অর্থাভাবে ঘর মেরামত কিংবা পুনরায় নির্মাণের সামর্থ রাখে না। বন্যা পরবর্তী তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করা মানবিক দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
অর্থাৎ যে ব্যক্তি এতিম ও অনাথের লালনপালন করে, সে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। একথা বলে তিনি তর্জনি ও মধ্যমা আঙুলদ্বয় মিলিয়ে ইঙ্গিত করে দেখালেন। (সহিহ বুখারি: ৬০০৫)
তাই সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদের এমন মানবিক কাজে সহায়তার উদ্দেশে এগিয়ে আসা উচিত। যার মধ্যে নিহিত আছে রবের সন্তুষ্টি। এ বিষয়ে গুরুত্ব প্রদান করে রাসুলুল্লাহ (সা.) বলেন,
অর্থাৎ আল্লাহ্ তার প্রতি রহম করেন না, যে মানুষের প্রতি রহম করে না। (সহিহ বুখারি: ৭৩৭৬)
এক্ষেত্রে সমস্যায় পড়া আত্মীয়-স্বজনদেরও সহায়তা করতে হবে, তাদের জন্য অর্থ ব্যয় করতে হবে।
বন্যাসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে থাকা ও সহযোগিতা করা আমার আপনার সকলের সামাজিক দায়িত্ব ও কর্তব্য।





