শুরুর জুটি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
শ্রীলঙ্কার করা পাহাড়সম ৫১১ রান টপকে যাওয়ার অসম্ভব এক লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে বাংলাদেশ। জেতার জন্য চতুর্থ ইনিংসে ইতিহাসই গড়তে হবে শান্ত-সাকিবদের। কোনো উইকেট না হারিয়ে ৩১ রানে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা।
আজ চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা দেয় লঙ্কানরা। জবাবে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাট করে ৮ ওভার। মাহমুদুল হাসান জয় ১৯ রানে আর জাকির হোসেন ১১ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন: ৬৭ রানে পিছিয়ে তৃতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া
১০২ রানে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলে স্কোর বড় করার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
ম্যাথিউজ হাঁকিয়ে ফেলেন ফিফটি। তবে ৭৪ বলে ৫৪ রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
কারণ এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে লঙ্কানরা। পিচে থাকা প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোকে ডেকে তুলে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।





