তামিম ইকবালকে বিসিবি প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৪৭ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নবগঠিত অ্যাডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এই সময়ের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজন করা হবে।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

সংবাদ সম্মেলনে এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে আমিনুল এহসান বলেন, বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।

একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের তালিকা এবং তদন্ত প্রতিবেদনও আইসিসির কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়ায় ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডহক কমিটির সদস্যরা:

সভাপতি: তামিম ইকবাল

সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা

সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবির প্রশাসনে এই পরিবর্তন দেশের ক্রিকেট পরিচালনায় নতুন গতি আনতে পারে।