শিরোপার দৌড়ে এগিয়ে আর্সেনাল, সামনে ‘তিনটি ফাইনাল’

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৮:৫৮ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে টানা তৃতীয়বারের মতো শক্ত অবস্থানে রয়েছে। তবে আগের দুই মৌসুমের মতো শেষ মুহূর্তে ছন্দপতন না ঘটলেই হয়—এমন প্রত্যাশা সমর্থকদের।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করেছে আর্সেনাল। বর্তমানে তারা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে, যদিও দুটি ম্যাচ বেশি খেলেছে।

আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিত হলেই দেশে ফিরতে প্রস্তুত: সাকিব আল হাসান

ধারণা করা হচ্ছে, শেষ দিন পর্যন্ত শিরোপার লড়াই জমে থাকবে এবং গোল পার্থক্যই নির্ধারণ করতে পারে চ্যাম্পিয়ন।

সামনে তিন ম্যাচ, তিনটি ‘ফাইনাল’

আরও পড়ুন: সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

লিগে এখনো আর্সেনালের বাকি তিন ম্যাচ—

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসর বিপক্ষে।

দলের তরুণ ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলি এই ম্যাচগুলোকে ‘তিনটি ফাইনাল’ হিসেবে দেখছেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, প্রতিটি ম্যাচকে আলাদা গুরুত্ব দিয়ে এগোচ্ছে দল এবং বর্তমানেই মনোযোগ রাখছে সবাই।

তরুণদের ওপর আস্থা

এই ম্যাচে কোচ মিকেল আর্তেতা শুরুর একাদশে পরিবর্তন আনেন। মার্টিন জুবিমেন্দিকে বেঞ্চে রেখে প্রথমবারের মতো লুইস-স্কেলিকে শুরুতে নামানো হয়। মাঝমাঠে ডেকলান রাইস ও এবেরেচি এজের সঙ্গে তাল মিলিয়ে পুরো ম্যাচ খেলেন তিনি।

লুইস-স্কেলি বলেন, দল যদি একই তীব্রতা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে মৌসুমের শেষটা সফল হতে পারে।

২২ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আর্সেনালের সামনে এখন শেষ তিন ম্যাচই সবচেয়ে বড় পরীক্ষা।