নাহিদ রানার গতির মুখে পড়তে চান না বাবর
মাঠে তো উৎসব করেছেনই, টিম হোটেলেও একসঙ্গে শিরোপা উদ্যাপনে মেতে ওঠার কথা বাবর আজম, নাহিদ রানাদের। লাহোরে গত রবিবার হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে তাঁদের দল পেশোয়ার জালমি। তবে সপ্তাহ পার হওয়ার আগেই বাবর-নাহিদ মুখোমুখি হচ্ছেন প্রতিপক্ষ হিসেবে।
৮ মে ঢাকায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এবারের পিএসএলে নাহিদ যেভাবে খেলেছেন, তাতে বাবর নাকি তাঁর বোলিং এড়িয়ে যেতে পারলে বাঁচেন-পিএসএল ফাইনালের পর এমন দাবিই করলেন দুজনের সতীর্থ অ্যারন হার্ডি। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নাহিদের উচ্ছ্বসিত প্রশংসা করে এ-ও বলেছেন, বাংলাদেশের এই পেসার বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়াবেন, এমন ভবিষ্যৎই তিনি দেখতে পাচ্ছেন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিত হলেই দেশে ফিরতে প্রস্তুত: সাকিব আল হাসান
দুই টেস্টের সিরিজ সামনে রেখেই হার্ডি বলেছেন, ‘সে তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজ দুর্দান্ত গতিতে বল করল।
করাচিতে সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতির বল ব্যাটারদের জন্য ছিল ভয়ংকর। জানি, সপ্তাহ খানেকের মধ্যে নাহিদের টেস্ট ম্যাচ আছে। এটাও জানি বাবর তার মুখোমুখি হওয়ার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।’
আরও পড়ুন: শিরোপার দৌড়ে এগিয়ে আর্সেনাল, সামনে ‘তিনটি ফাইনাল’
ফাইনালে ৫৬ রান ও ৪ উইকেট নেন হার্ডি। বিপরীতে জালমির হয়ে সবচেয়ে কম রান খরচ করেন নাহিদ, তার বোলিং ফিগার ৪-১-২২-২। শিকারের চেয়ে যেভাবে গতি ও ইয়র্কারে ব্যাটারদের যম হয়ে দাঁড়াচ্ছেন তাতে বাংলাদেশি পেসার সামনের দিনে বিশ্ব দাপিয়ে বেড়াবেন বলে মনে করেন হার্ডি।





