১০ জনের যুক্তরাষ্ট্রের জয়, শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একজন খেলোয়াড় কম নিয়ে মাঠে খেললেও দারুণ নিয়ন্ত্রণ ধরে রেখে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আমেরিকানরা। অন্যদিকে, পরাজয়ের মধ্য দিয়ে প্রথম নকআউট ম্যাচেই শেষ হয়েছে বসনিয়ার বিশ্বকাপ অভিযান। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। প্রথমার্ধে ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোল করতে না পারলেও পুরো সময় বলের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ম্যাচের প্রথম ২৪ মিনিটে ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। তবে ওই সময়ে নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

ক্রমাগত চাপের ফল আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের পাস থেকে তৈরি হওয়া আক্রমণে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে আসে। সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত বেরিয়ে আসা গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান বালোগান।

বালোগানের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ