৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের দিকে একাধিক বাস ছেড়ে যাবে।

আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সংগঠনের উদ্যোগে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। এবারও শিক্ষার্থীদের অনুরোধে বাস সার্ভিস চালু করা হয়েছে।”

আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

ড. আহমেদ শাকিল হাসমী জানান, বাসগুলো পর্যায়ক্রমে ময়মনসিংহ টাউন হল পরীক্ষাকেন্দ্রের দিকে যাবে। শিক্ষার্থীরা চাইলে নির্ধারিত যেকোনো পয়েন্ট থেকে বাসে উঠতে পারবেন। যেহেতু পরীক্ষার দিন শুক্রবার, তাই জুমার নামাজের সময় বাসগুলো নিকটবর্তী মসজিদে থামবে এবং নামাজ শেষে পুনরায় গন্তব্যে যাত্রা করবে।

এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবহন সুবিধা পাওয়ায় তারা পরীক্ষা নিয়ে আরও মনোযোগী হতে পারবেন।