৩ বিভাগে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আশঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় আজ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আট বিভাগে বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী—

* রংপুর

আরও পড়ুন: সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

* ময়মনসিংহ

* সিলেট

এই তিন বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি বিবেচনায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।