আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, অব্যাহত থাকতে পারে বৃষ্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি আরও কয়েক দিন চলতে পারে। একই সঙ্গে দেশের আট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।