বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাকিব মন্ডল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সাবিদ (২২) নামের আরও এক যুবক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদি হাসান রাকিব একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন মারধরের একপর্যায়ে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। একইসঙ্গে চলতে থাকে গুলাগুলি। এসময় একজন যুবক গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবক একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।