কমলনগরে ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
নিহতরা হলেন, সাবেক কাদির পন্ডিতের হাট এলাকার হাজ্বী নোয়াব আলীর ছেলে ওসমান গনি (৫০) ও ফলকন ইউনিয়নের নুর উদ্দিন মিঝির ছেলে মো. রফিক উল্লাহ (৩৮)।
স্থানীয়রা জানান, ওসমান ও রফিক, রফিক বিএনপির স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার, ১ নং ওয়ার্ড সভাপতি, ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুর এসে নামেন। লক্ষ্মীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওসমান মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় রফিককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
কমলনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





