সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ৭-৮ জন। এদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর।
শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশে এনা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান।
এ ছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৭-৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২





