রক্তের গ্রুপ জানা ও স্বেচ্ছাসেবী সংগ্রহে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২১ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তরুণ-তরুণীদের মাঝে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে "বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি" একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলে এই ডেটাবেজ থেকে রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে।

আরও পড়ুন: কবীর-লালনের ভাব ও দর্শন নিয়ে ‘আলোকপাত’ পর্বে সম্মাননা পেলেন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম ইমন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম ইমন, ময়মনসিংহ ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক মোঃ বরকত উল্লাহ, ঈশ্বরগঞ্জ উপজেলা দায়িত্বশীলগণসহ আরও অন্যান্য জেলা-উপজেলার দায়িত্বশীলগণ।

আরও পড়ুন: লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৭ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ