সাংবাদিক সোহেলের জ্যেষ্ঠ ভ্রাতা রানার ইন্তেকাল

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক ভোরের ডাকের স্পোর্টস ইনচার্জ সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই ও মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার দক্ষিণ মাগুরা নিবাসী অবসরপ্রাপ্ত টেলিগ্রাম মাস্টার মরহুম মতিউর রহমানের বড় ছেলে রফিকুল হাসান রানা (৬২) ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনসুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: জিএস বাচ্চু শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, দরিদ্র মেধাবীদের বিনা খরচে পড়াশোনার উদ্যোগ