পৌর বিএনপিতে সভাপতি শেখ কামরুল, সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ
রামগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি মজু, সম্পাদক মনোয়ার
রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৭১০ ও পৌরসভার ১০ ওয়ার্ডের ৭১০ জনসহ মোট ১৪২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন তুর্কী।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহিম ভিপি।
আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে শেখ মোঃ কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন বেঙ্গল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন পলাশ, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।





