৪ দফা বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের ছাফিয়া আছাফ বিপিএড কলেজ মাঠ থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিপিএড কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: ঝুম বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত
সমাবেশে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানারের মা জমিলা বেগম, সদস্য কাজল রেখা, পিংকি মনি, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হাফিজুর রহমান, জেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী সম্রাট শেখ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিতাই চন্দ্র বর্মন, উপজেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী ফুয়াদ হাসান ও জাতীয় শ্রমিক শক্তির পৌর নেতা মনজুরুল হক।
এসময় বক্তারা জানান, নির্বাচনের আগে আমাদের চার দফা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের পুনর্গঠন সম্ভব হবে না।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫





