নবীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকলকে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে করাতকল পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম পরিচালিত মোবাইল কোর্টে শিবগঞ্জ বাজারের ইব্রাহিম স’মিল, রসুলগঞ্জ বাজারের মায়ীদ চৌধুরী স’মিল এবং পূর্ব তিমিরপুর এলাকার সাম্মী সামিরা স’মিল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ধারা ৭ ও ৮ লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশনে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।