বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মোট ১৫১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্যদের পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের যোগদান
আরও পড়ুন: হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ





