কাপাসিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল
গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা সদরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হকের নেতৃত্বে 'ফকির মজনু শাহ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ডাকবাংলো মোড়, কাপাসিয়া প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড মোড়, কলেজ রোড, থানার মোড় হয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেফাউল হক।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের দায়িত্বশীল ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা সামসুল আলম, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাছউদুর রহমান ফাত্তাহ, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ বকুলসহ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।





