ডিএমপির ৬ উপ পুলিশ কমিশনার বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্বে রদবদল করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন)কে ট্রাফিক মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইনটেলিজেন্ট অ্যানালাইসিস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

এ ছাড়া ইনটেলিজেন্ট অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক উত্তরা বিভাগে, ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক গুলশান বিভাগে এবং গুলশান (গোয়েন্দা) বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলীকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩৩ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

ডিএমপির পক্ষ থেকে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।