সোনা-রুপার নতুন দাম ঘোষণা, আজ থেকেই কার্যকর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্ব হালাল অর্থনীতির শক্ত অবস্থানে যাচ্ছে দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি সোনা ও রুপার মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সকাল ৯টায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে ভ্যাটসহ স্বর্ণ ও রুপার অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ১৩ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কমলো এলপিজির দাম

রুপার ক্ষেত্রেও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রুপার অলংকারের প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার অলংকারের দাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। এছাড়া নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। একই সঙ্গে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।