আশুলিয়ায় হাদি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ফাঁসির দাবি

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৮ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাস  থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড় প্রদক্ষিণ করে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জয় রেস্তোরাঁর সামনে এসে শেষ হয়। 

আরও পড়ুন: খুলনায় বাটা শো-রুমে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা, আটক ১

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। দোষীরা এখনো ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

এক শিক্ষার্থী বলেন,আমরা সহপাঠী ও সাধারণ নাগরিক হিসেবে এই হত্যার বিচার চাই। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমাদের আন্দোলন আরও জোরালো হবে।

আরও পড়ুন: রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার

আরেক শিক্ষার্থী বলেন,এই ধরনের অপরাধ বারবার ঘটছে, বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা আর কোনো কালক্ষেপণ চাই না।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।