আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নাকচ করেছে দেশের সর্বোচ্চ আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজের আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগে আবেদন খারিজ হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারডু ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত

ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদন সরাসরি খারিজ করে দেন।

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেও শেষ পর্যন্ত সেখানেও তিনি ব্যর্থ হন।