ফেনীর ০৩টি আসনে জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের গণসংযোগ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১৯ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সংগঠক ও ফেনী জেলা আহ্বায়ক জাহান্গীর আলমের দিকনির্দেশনায় ফেনীর তিনটি সংসদীয় আসনে দলটির নেতা-কর্মীরা পৃথকভাবে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালনা করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে তারা ফেনী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা

সাক্ষাৎকালে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের নেতা-কর্মীদের দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি জোরদার করার পরামর্শ দেন তারা।

দলের পক্ষ থেকে আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল আমিন নেজাম, সহ-সভাপতি আবুজহির সুমন এবং ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক রফিক আহাম্মদ, মিজানুর রহমান নিরু ও নুরুল আবছার।

আরও পড়ুন: বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল বসর, জামাল, নবী, সিফাতসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।