শরীয়তপুরে জামায়াতের চার কর্মী বিপুল পরিমাণ টাকাসহ আটক

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ার জামায়াতে ইসলামী কর্মী জলিল মাস্টারের বাড়ি থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, খালি খাম ও টাকা বিতরণের কাগজসহ চার জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে একজনকে জেল জরিমানা করে বাকিদের ছাড়া দেওয়া হয়েছে।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। পরবর্তীতে তিনজনকে ছাড়া দিলেও গোলাম মোস্তফা নামে একজনকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে ককটেল, গুলি ও মাদক উদ্ধারসহ আটক ১