গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাইয়ে নিহত ২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণধোলাইয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে সাদুল্লাপুর উপজেলা-র খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খোর্দ্দমুজাহিদপুর এলাকায় একদল ব্যক্তি রাস্তায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মধ্যে দুজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ওই দুই ব্যক্তি নিহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।





