নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা থেকে ওয়ান শুটারগান ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৭) রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান ও ১৬৩ পিস (একশত তেষট্টি) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জঙ্গি শিবপুর বাজারের পাশে স মিল এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আলমগীরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

এ বিষয়ে ওসি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।