মারকাযুল উলূম মাদরাসা যুব কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
মোঃ শফিকুল ইসলাম, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গোদারা এলাকায় অবস্থিত মারকাযুল উলূম মাদরাসা প্রাঙ্গণে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) ১৭ই রমজান উপলক্ষে মাদরাসা যুব কমিটির আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খন্দকার।  অনুষ্ঠানে আলোচক ও অতিথিবৃন্দরা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা একজন মুমিনের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটানো জরুরি।

আরও পড়ুন: ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির


বিকেলে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মারকাযুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি বিলাল হোসাইন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আরও পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে শ্বশুর-জামাই, নিখোঁজ কৃষক

মাদরাসা যুব কমিটির সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে শরিক হন।

স্থানীয়রা যুব সমাজের এমন ধর্মীয় ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন।