সৌদি আরবে মিসাইল দুর্ঘটনায় কটিয়াদীর যুবক বাচ্চু মিয়ার মৃত্যু
সৌদি আরবের আল খারিজ এলাকায় মিসাইল দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মিয়া (৩৫) কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ফেকামারা গ্রামের মোঃ রইস উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি আল খারিজ এলাকায় ঘটে যাওয়া একটি মিসাইল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ফেকামারা গ্রাম ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
দোয়া করা হয়েছে, আল্লাহ পাক যেন মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন। একই সাথে সকল প্রবাসী ভাই-বোনের নিরাপত্তা ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে।
আরও পড়ুন: শেকৃবিতে গুম-খুন ও জুলাই শহীদ–আহত পরিবারের সঙ্গে বৃহত্তর বগুড়া সমিতির ব্যতিক্রমী ইফতার





